স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মীর মনজুর মাহমুদ
• আগত অতিথিদের ধন্যবাদ জানান
• সিএডিটির লক্ষ্য, মিশন ওয়ার্কফ্লো, অ্যাপ্রোচ উপস্থাপন করেন
• সহকর্মী একেএম মোরশেদ আলমকে স্মরণ করেন এবং এই প্রোগ্রামের পিছনে তার অবদানের কথা সবাইকে জানান
• সম্পূর্ণ অনুষ্ঠানটি তিনি হোস্ট করছেন।
এক্সপার্ট রিভিউ: ড. আব্দুল্লাহ আল মাহমুদ
• সিএডিটির কারিকুলামে বাংলা ভাষার পরিচিত শব্দকে কুরআনিক শব্দ বলা হয়েছে। এটি একটি নতুন আইডিয়া যা পাঠককে পড়তে সাহস জোগাবে । একই সাথে পরিচিত/অপরিচিত শব্দের সংক্ষিপ্ত সংখ্যার উল্লেখও একটি নতুন সংযোজন
• কারিকুলামের শুরুতে সূচীপত্র যুক্ত করা উচিত
এক্সপার্ট রিভিউ: ড. মুহসিন উদ্দিন
• চার রংয়ে শব্দের শ্রেণি বিভাজন এবং পাঠককে আকর্ষণ করবে
• কুরআনে ব্যবহৃত শব্দ সমুহের একটি সূক্ষ্ম গাণিতিক ধারনা দেয়া হয়েছে যা প্রচলিত অন্য কোনো সহায়িকায় করা হয় নি
এক্সপার্ট রিভিউ: ড. নাসির উদ্দিন মিজি
• কুরআনে যেমন প্রথমে প্রশ্ন করে তারপর উত্তর দেয়া হয়েছে, এই কারিকুলামেও সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কারিকুলামে ‘মনে রাখি’, ‘অর্থ জানি’, ‘শব্দ জানি’ ইত্যাদির ব্যবহার অত্যন্ত প্রশংসনীয়
• এই কারিকুলামের সফলতার জন্য কুরআনের গভীর জ্ঞানসম্পন্ন দক্ষ প্রশিক্ষক দরকার
এক্সপিরিয়েন্স শেয়ারিং: ডা. কামরুল ইসলাম
• ‘আপনার জন্য কুরআন’ নামটিই কুরআন পাঠে বিশেষ ভাবে আকর্ষণ করেছে
• চার রঙয়ে আলাদা করার কারনে এটি পড়তে, অনুধাবন করতে এবং মুখস্থ করতে সহজ হয়েছে
এক্সপিরিয়েন্স শেয়ারিং: লে. কর্নেল(অব.) কুতুবুর রহমান
• বইয়ের সাইজ বেশি বড় মনে হয়েছে, যা পাঠককে নিরুৎসাহিত করতে পারে
• কারিকুলাম দেখে মনে হয়েছে যে, বিভিন্ন ভাবে শুধু শব্দের অর্থই শেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু শুধু শব্দার্থ শিখে অনুবাদ করতে পারা সম্ভব না
এক্সপিরিয়েন্স শেয়ারিং: রাসেল বারি
• সিএডিটি এর ক্লাসে আমাকে যেভাবে শব্দগুলো পড়ানো হয়েছিল সেটার উপকারিতা আমি বুঝতে পারি যখন আমি মসজিদে যাই, যেমন: ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, তখন কুরআনের শব্দগুলোর অর্থ আমি মেলাতে চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কোন উদাহরণ দিয়ে ঐ শব্দটি পড়েছিলাম। সেটি বুঝতে ও মনে করতে চেষ্টা করি
এক্সপিরিয়েন্স শেয়ারিং: কাজি মাসুদ উদ্দিন
• শব্দের শ্রেণি বিন্যাসকে খুবই কার্যকরী মনে হয়েছে। কুরআনের বিভিন্ন শব্দ যা আমাদের বাংলা ভাষায় রয়েছে তার সাথে রিলেইট করতে পারি।

